ফরিদপুর
ফরিদপুরে অবসরে যাওয়া দুই শিক্ষককে সংবর্ধনা
ফরিদপুর সদর উপজেলার চরাঞ্চল চরমাধবদিয়া ইউনিয়নে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিন যুগেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন গোলাপবাগ লতিফুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবিরুল আলম ও সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম। সম্প্রতি অবসরে যাওয়া এই দুই শিক্ষককে মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এ ছাড়া চরাঞ্চলে শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদান রাখায় গোলাপবাগের প্রতিষ্ঠাতা মো. আখতারুজ্জামান খাঁনকেও সম্মাননা দেওয়া হয়।
ফরিদপুরে বাস পোড়ানোর মামলায় যুবলীগ নেতা মজনু গ্রেপ্তার
ফরিদপুরে যাত্রীবাহী বাস পোড়ানোর মামলায় ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের নেতা শহিদুল ইসলাম মজনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বাস পোড়ানো, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
মিথ্যা মামলা করায় বাদীর ১৫ দিনের কারাদণ্ড, দুই আসামি খালাস
ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের দায়ে মামলার বাদী শাহীনা বেগমকে ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু
পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তাঁর ছয় বছরের মেয়ে সামিরা আক্তার। রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় মাছবোঝাই একটি পিকআপের চাপায় অটোভ্যান থেকে ছিটকে পড়ে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় বেঁচে গেছেন পরিবারের অন্য সদস্যরা। বাবা-মেয়ের মৃত্যুতে তাঁদের বাড়ি ও আশপাশের এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
নগরকান্দা মডেল মসজিদের জমির অংশ প্রাচীরের বাইরে রাখার অভিযোগ
ফরিদপুরের নগরকান্দা উপজেলা মডেল মসজিদের সামনের প্রায় ১ হাজার ২০০ বর্গফুট সরকারি খাসজমি সীমানাপ্রাচীরের বাইরে রেখে নির্মাণকাজ চালানোর অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। এতে জমিটি ভবিষ্যতে বেদখল হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। মসজিদের সামনের পুরো অংশ সীমানার ভেতরে রেখে প্রাচীর নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
ফরিদপুরে ৭ পাটের গুদাম আগুনে পুড়ে ক্ষতি ২ কোটি টাকা: ব্যবসায়ী
ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে গেছে। গুদামগুলোতে মজুত থাকা প্রায় তিন হাজার মণ পাটও নষ্ট হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।